প্রকাশিত: ২৯/০৮/২০১৮ ৭:৩৮ এএম

দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জাতীয় ঐক্য গড়লেন গণফোরাম ও যুক্তফ্রন্টের নেতারা। একই সাথে এই জাতীয় ঐক্যে দেশের সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্যও তারা আহবান জানিয়েছেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও ড.কামাল হোসেনের নেতৃত্বে গতকাল রাতে জাতীয় গণফোরামের সভাপতির বেইলী রোডের বাসায় এই জাতীয় ঐক্য গঠিত হয়েছে।
বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অপেক্ষামাণ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট গণফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইনকিলাবকে বলেন, সুষ্ঠু নির্বাচন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতৃত্বে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। তারা দেশের অন্যান্য অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকেও এ ঐক্যে অংশগ্রহণের জন্যও আহবান জানাবেন। সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন এবং অন্যদেরকেও শরিক হওয়ার আহবান জানাবেন। এ ঐক্যে বিএনপি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সাথে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আরো আলোচনা হবে। আমি এিনপির প্রতিনিধি নই। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই ঐক্যে আছি। আমি চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক।
গতকাল রাত আটটার দিকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেন যুক্তফ্রন্টের নেতারা।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্য গড়ার প্রক্রিয়া নিয়ে এই বৈঠকে আলোচনা করেন ফ্রন্টের নেতারা। বিস্তারিত আলোচনা শেষে আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট-গণফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
রাজধানীর বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠকে বিকল্পধারার সভাপতি সাবেক প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer