প্রকাশিত: ১৫/০২/২০১৭ ৮:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর বিষয়ে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহমুদ আলী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনসহ রোহিঙ্গা সমস্যার কথা এ সম্মেলনে তুলে ধরা হবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকেও রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। তার এই সফরে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়সূচি চূড়ান্ত হবে বলে জানান মাহমুদ আলী।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer