প্রকাশিত: ৩১/০৭/২০১৯ ৭:২৮ এএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের কৃতি সন্তান এডভোকেট উর্বশী বড়ুয়া গত ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন শুরু করেছেন ।
তার এই নিয়োগ প্রাপ্তিতে আনন্দিত তার এলাকার মানুষজন। তিনি এক সময়ের বিশিষ্ট জমিদার প্রয়াত বাবু রাধা কান্ত সিকদারের নাতনি ও ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা বাবু কিরন বিকাশ বডুয়ার কনিষ্ঠ কন্যা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশম ব্যাচের ছাত্রী।

তার অপরাপর ভাইবোনেরাও প্রচুর মেধাবী। তার বড় ভাই বান্দরবন সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর, বড়বোন কাস্টমস অফিসার, এক ভাই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও ছোট ভাই পররাষ্ট্র মন্ত্রানালয়ের সহকারী সচিব বলে জানা গেছে। তার মা মকুল রাণী বডুয়া ভালুকিয়া পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন।

এক প্রশ্নের উত্তরে উর্বশী বডুয়া বলেন যে কোন কিছুর বিনিময়ে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবেন। তিনি সকলের সহযোগীতা ও আশীর্বাদ চেয়েছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...
Single Page Footer