প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৯:৫৯ পিএম

নিউজ ডেস্ক::

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গ্রিক দেবির মূর্তি স্থাপন পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ এপ্রিল) গণভবনে এক অনুষ্ঠানে কওমী মাদ্রাসা বোর্ডের নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিসহ কওমী আলেমরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে পাশাপাশি বসে মোনাজাত করেন আল্লামা শফি। মোনাজাতে তিনি দেশের শান্তি কামনা করেন এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

সুপ্রিম কোর্টের সামনে থেকে স্থাপিত গ্রিক দেবির মূর্তিটি অপসারণে জন্য বেশ কিছু দিন ধরেই আন্দোলন করে আসছে হেফাজতে ইসলামসহ দেশের অন্যান্য ইসলামী দল ও সংগঠন।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...