উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৩/২০২৩ ৩:২৭ পিএম

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া পুলিশের বিরুদ্ধে মাহি যে অভিযোগ এনেছেন সে ব্যাপারেও তদন্ত হবে বলে জানান মন্ত্রী।

শনিবার (১৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে এতিমখানায় খাবার বিতরণ করেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সব কিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারব।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাহি তার স্বামীর শোরুম ভাঙচুর ও দখলের যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে এনেছেন সেটারও তদন্ত হবে। মন্ত্রী বলেন, ‘যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না তদন্তেই বেরিয়ে আসবে।’

এর আগে দুপুর ১২টার দিকে মাহিয়া মাহি ওমরা পালন শেষে দেশে ফিরলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাকে ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ শুনানি শেষে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...