প্রকাশিত: ১২/০৩/২০১৭ ৭:২৩ পিএম

অনলাইন ডেস্ক: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কী?

উত্তর : মুনাফা শব্দের অর্থ লাভ। লাভ হলো— আমি ব্যবসা করছি, আপনাকে একটা পণ্য দিলাম, তার বিনিময়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন। আমি যে টাকায় পণ্যটা কিনেছি, তার চেয়ে বেশি দামে বিক্রি করছি। এটা হচ্ছে মুনাফা।

আর সুদ হচ্ছে টাকার বিনিময়ে টাকা। আপনাকে আমি ১০ হাজার টাকা দিয়েছি এই মর্মে যে, আপনি এক বছর পরে আমাকে ১০ হাজার টাকার বিনিময়ে ১০ হাজার ৫০০ টাকা দেবেন। এ ক্ষেত্রে ১০ হাজারের বিনিময়ে আমি ১০ হাজার ৫০০ টাকা পেলাম। এটাই সুদ।

আর আমি আপনাকে বর্তমান বাজারমূল্যে দুই মণ ধান দিচ্ছি, যার মূল্য এক হাজার ৫০০ টাকা। এই শর্তে দিচ্ছি যে আপনি আমাকে ছয় মাস পরে দেবেন দুই হাজার টাকা। এটা আমি মুনাফা করলাম। দুটির মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে।

একটা হলো টাকার বিনিময়ে টাকা। আরেকটা হলো ধানের বিনিময়ে টাকা। আবার ধানের বিনিময়ে যদি ধান নেওয়া হয়, তাহলে সেটা সুদ হয়ে যাবে। জিনিস দুটির ধরন যদি ভিন্ন হয়, তাহলে সেটা লাভ বা মুনাফা হয়ে যাবে এবং এটা চুক্তিভিত্তিক হতে হবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer