প্রকাশিত: ০৩/১২/২০১৮ ৭:০০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী বিচ ও সুগন্ধা পয়েন্টের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় স্থাপনা নির্মাণ কাজের ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে গত মাসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে এ রিট দায়ের করা হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

আদেশের পরে তিনি জানান, গত ১৩ জুন কক্সবাজারের জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি এসব পয়েন্টে রাত্রিকালীন বাজার ও মার্কেট নির্মাণ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনে কক্সবাজারের সংকটাপন্ন এলাকাগুলো সংরক্ষণের বিষয়ে বলা আছে।

এ বিষয়ে সংবাদ প্রকাশের পর লিগ্যাল নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে রিট করা হয়। এ রিটের শুনানি নিয়ে আদালত স্থিতাবস্থাসহ রুল জারি করেন।

রুলে ১৩ জুন কক্সবাজারের বিচ ম্যানেজমেন্ট কমিটির এ বিষয়ে সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিচ ম্যানেজেমেন্ট কমিটির চেয়ারপারসন কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম বিভাগ), কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (পর্যটন ও প্রটোকল) ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কক্সবাজার), কক্সবাজারের সহকারী কমিশনারকে (পর্যটন ও প্রটোকল) রুলের জবাব দিতে বলা হয়েছে।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer