ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০১/২০২৩ ১১:৩৫ পিএম

মিয়ানমার সীমান্তে শূন্যরেখায় নতুন করে তৈরি হওয়া অস্থিরতার বিষয়ে চীনকে জানিয়েছে বাংলাদেশ। এ সমস্যা সমাধানে বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে বেইজিংকে অনুরোধ করেছে ঢাকা।

রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। সীমান্তের বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই। চীনের রাষ্ট্রদূতকে বিস্তারিত জানিয়েছি, যেন তারা মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে। তিনি (রাষ্ট্রদূত) প্রত্যাশা করছেন, এ ধরনের সংহিসতা যেন ভবিষ্যতে না হয়। আমরা এটাও আলোচনা করেছি, মিয়ানমারের একাধিক অঞ্চলে এ জটিলতা আছে।

সীমান্ত নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে—মিয়ানমারের দুটি বিবদমান সংগঠন বিচ্ছিন্নতাবাদী বা আর্মস গ্রুপ, যেটাই বলি না কেন, তাদের মধ্যে সংঘাত হয়েছে শূন্যরেখায়। যেটা বাংলাদেশ সীমান্তের খুব কাছে। সেখানে থাকা রোহিঙ্গা ক্যাম্পটি প্রায় পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সতর্ক আছি। আমাদের বিজিবি নিশ্চিত করেছে, বাংলাদেশে সেখান থেকে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে।

খুব শিগগিরই মিয়ানমারের একটি উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে বলে প্রতিমন্ত্রীকে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...