প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ৭:০৮ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই একটি নৌকায় সাতজনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাত চারটা দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে ওই একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় সাতজন রোহিঙ্গা পুরুষ ছিল।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ওই নৌকার আরোহীদের সকলেই পুরুষ ছিল। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সে জন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গার ঢল নামেন। রাখাইন রাজ্যে সহিংসতা অভিযানের কথা বলে সেদেশের সেনাবাহিনী ধরপাকড় চালায়। এসময় তারা নির্যাতন, বাড়িঘরে আগুন ও গণধর্ষণ চালালে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer