প্রকাশিত: ০২/০৪/২০১৭ ৭:৫৩ পিএম

নিউজ ডেস্ক::

ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ফোর্সের (এমপিএফ) মধ্যে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

রোববার পিলখানায় বিজিবির সদর দপ্তরে সম্মেলনের প্রথম দিনে বিজিবির নেতৃত্ব দেন অতিরিক্ত মহাপরিচালক আনিসুর রহমান। দুই দেশের সীমান্ত সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায়, তা নিয়ে প্রথম দিন ব্যাপক আলোচনা হয়।

রোববার সকালে শুরু হওয়া এ সম্মেলন চলে দুপুরের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত। সম্মেলনে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইন নেতৃত্বে দেন।

এ ছাড়া দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলনে অংশ গ্রহণ করেন। তারাও এ সময় নানা বিষয় নিয়েও আলোচনা করেন।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা, বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, অবৈধ মাদক, নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার রোধ ও ইয়াবা উৎপাদনের উৎস ও নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশি জেলে আটক, নিয়মিত পতাকা বৈঠক ও সমন্বিত টহলসহ আরো বেশ কিছু বিষয় এবারের সম্মেলনে আলোচনা হয়। রাইজিংবিডি

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...