জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী
দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...


ডেস্ক নিউজ- ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ৮ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার নদিয়ার ভীমপুর থানার মহাখোলা সীমান্ত এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।
বিএসএফ জানিয়েছে গোপন সূত্রে তাদের ৮১ নম্বর ব্যাটেলিয়ন মহাখোলা সীমান্ত এলাকায় কিছু সন্দেহজনক লোকের গতিবিধির খবর পায়। এ খবরে তারা ওই এলাকায় তল্লাশি শুরু করে এবং একজন সন্দেহভাজনকে দেখতে পায়। বিএসএফ সদস্যদের দেখতে পেয়ে ওই ব্যক্তি একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেই প্যাকেট থেকে বাংলাদেশি ৮ লাখ ২ হাজার টাকা উদ্ধার করে তারা। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬ লাখ ৫৫ হাজার ৪৮৩ রুপি। টাকা ছাড়াও ওই প্যাকেটে ৩৭৭টি ইমিটেশনের কানের দুলও পাওয়া গেছে। বাজেয়াপ্ত টাকা ও কানের দুল তেহট্ট শুল্ক দফতরে জমা দিয়েছে বিএসএফ।
পাঠকের মতামত