প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ২:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৩ পিএম
আটককৃত গরু/ ছবি শ,ম গফুর

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

আটককৃত গরু/ ছবি শ,ম গফুর

নাইক্ষ্যংছড়ি সীমান্তের চোরাই পথ দিয়ে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় মিয়ানমারের ৮টি গরু আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যাটালিয়ান। শুক্রবার (১৮ আগষ্ট) রাত ১২টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী আশারতলী-জারুলিয়াছড়ি এলাকা থেকে এসব গরু আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ানের সুবেদার অসিত কুমার নন্দীর নেতৃত্বে টহলদল জারুলিয়াছড়িতে অভিযান চালিয়ে এসব গরু আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গহীন অরণ্যে গা ঢাকা দেয়।
এ বিষয়ে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহলদলেরা গরু আটকের সত্যতা নিশ্চিত করেন এবং সীমান্তে চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক গরুগুলো জনৈক গফুর ও মোস্তাক সাওদাগারের সিন্ডিকেটে মিয়ানমার থেকে অবৈধভাবে আনছিল। জারুলিয়াছড়ি, আশারতলী, চেরারকুল এলাকার অন্তত ৩০জনের একটি সিন্ডিকেট মিয়ানমার থেকে ইয়াবা, গরু অবৈধভাবে আনার কাজে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আটক গরুর বিষয়ে যাচাই বাছাই করার জন্য ব্যাটালিয়ান সদরে রাখা হয়েছে। তবে প্রভাবশালী একটি মহল বসতবাড়ির পালিত গরু অজুহাতে ছাড়িয়ে নিতে তৎপর রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন।

এদিকে শুক্রবার আশারতলী বিজিবি শামসুল আলম (৩৫) ও মো. হোসেন (২৫) নামে দুই রোহিঙ্গা নাগরিক আটক করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer