প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ১০:৩৬ এএম , আপডেট: ১৬/০৩/২০১৭ ১০:৫০ এএম

নিউজ ডেক্স::

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
আজ বৃহস্পতিবার সকালে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
আহত তিন পুলিশ সদস্যের মধ্যে সোয়াটের দুজন রয়েছেন। তিনজনকেই চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বাড়ি থেকে চার পরিবারের ১৫ থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাড়িতে আটকে থাকা অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে।
সরেজমিনে ঘুরে জানা যায়, দুই তলাবিশিষ্ট ছায়ানীড় নামে বাড়িটিতে আটটি ফ্ল্যাট রয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াট ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। রাতে বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। তবে গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত তেমন গুলির শব্দ শোনা যায়নি।
আজ ভোর ৬টা ১০ মিনিট থেকে আবার অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর থেকেই পুলিশ সদস্যরা বাইরে থেকে গুলিবর্ষণ করেন। এর একপর্যায়ে ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। এই বিস্ফোরণে সোয়াটের দুই সদস্যসহ তিন পুলিশ আহত হন। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সিটিটিসির অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান জানান, তিন জঙ্গি নিহত হয়েছে। এখনো অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...