ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০১/২০২৫ ৫:২০ পিএম

সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও রুমা (১৬)। সম্পর্কে তারা মা ও মেয়ে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে এ রকম একটি গোপন সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৯ টি ইয়াবা ভর্তি প্যাকেটসহ রুমা (১৬) ও বিবিজান (৩৮) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন, ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer