প্রকাশিত: ০৭/০৬/২০২২ ৬:৪১ পিএম
নিখোঁজ যুবকের ভাই মোহাম্মদ কায়েস

নিখোঁজ যুবকের ভাই মোহাম্মদ কায়েস
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিঁখোজদের তালিকায় আছেন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও! ওই রোহিঙ্গার নাম মোহাম্মদ ফারুক।

মঙ্গলবার (৭ জুন) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফারুককে খুঁজতে এসেছেন তার ভাই মোহাম্মদ কায়েস।

বিস্ফোরণে নিহত ৪১ জনের মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ১৫ জনের মরদেহ শনাক্ত করা যায়নি।

এছাড়া অজ্ঞাতপরিচয় বেশ কজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজন রোহিঙ্গা আছেন বলে ধারণা করা হচ্ছে।

খোঁজ না পাওয়া ওই রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ফারুক কনটেইনার ডিপোটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে দাবি করেছেন তাঁর ভাই মোহাম্মদ কায়েস। তিনি বাংলানিউজের কাছে দাবি করেন, পাঁচ মাস ধরে তাঁর ভাই বিএম কনটেইনার ডিপোটিতে কাজ করছিলেন।

মোহাম্মদ কায়েস বলেন, শনিবার রাতে আগুন লাগার পর ভিডিও করে ফারুক আমাদের আগুনের দৃশ্য দেখিয়েছিল। কিন্তু রাত ১০টার পর তাঁর আর কোনো খোঁজ পাইনি। ভাইয়ের সঙ্গে কাজ করা আরেকজনের সঙ্গে রোববার সকালে যোগাযোগ করলে সে জানায় আহত অবস্থায় ভাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখেছে। কিন্তু এরপর ভাইকে কোন ওয়ার্ডে নেওয়া হয় সেটি জানতে পারিনি।

কায়েস আরও বলেন, আমরা এসে হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও ভাইয়ের সন্ধান পাইনি। শুনেছি-ফারুক নামের একজনকে আহত অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। তিনি আমার ভাই কিনা জানি না।

পরিবার নিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে থাকেন কায়েসরা। এই তরুণের দাবি, ডিপোটিতে আরও অন্তত ২০ জন রোহিঙ্গা কর্মরত ছিলেন।

এ প্রসঙ্গে বিএম ডিপোর মুখপাত্র মেজর (অব) শামসুল হায়দার সিদ্দিকি বলেন, ডিপোতে রোহিঙ্গা কেউ কাজ করতেন এমন তথ্য আমাদের কাছে নেই।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে জেলা প্রশাসনের বুথে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ বাংলানিউজকে বলেন, এখনো পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে, আমরা খোঁজ নিচ্ছি। সুত্র: বাংলানিউজ

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer