প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ৩:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
সরকারের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯৩ নং স্মারকে তার পদোন্নতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। উখিয়ায় যোগদানের পর থেকে শিবলী নোমান এলাকায় জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। দীর্ঘদিন ধরে ঘুনেধরা প্রতিষ্টান উখিয়া ভূমি অফিসকে তিনি দালালমুক্ত করার পাশাপাশি মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেন। সেবাপ্রার্থীদের যথা সম্ভব সেবা দিতে আন্তরিক ছিলেন। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তিনি গড়ে তুলেন চমৎকার সেতুবন্ধন ও চেইন অব কমান্ড। মানুষের সেবা ও কাজের গতিশীলতা আনতে বেশ কিছু কর্মপন্থা হাতে নেন তিনি। অফিসের নিরাপত্ত্বা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেন। অল্প সময়ে এসব কাজ করে তিনি সবার দৃষ্টি কাড়েন । ভূমি অফিসে আনেন আমুল পরিবর্তন। তাই শিবলী নোমানের পদোন্নতিতে উখিয়ার জনগন আনন্দিত।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer