নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ৮:০৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, নাইক্ষংছড়ি হাসপাতালের প্রধান আবু জাফর মোহাম্মদ সেলিম,উপজেলা কৃষি অফিসার এনামুল হক,দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা, প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবেদ্দিন টুক্কু সদস্য আব্দুর রশিদসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তে চোরাচালান ও মাদক, আসন্ন নাইক্ষ‌্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টুসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...