প্রকাশিত: ০১/০১/২০২০ ৫:০২ পিএম

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিলো। দুই দিনের মাথায় তা প্রত্যাহার করা হয়েছে।

বিটিআরসি থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার পর বুধবার সীমান্ত এলাকায় নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু করেছে দেশের চার অপারেটর।

এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধে যে নির্দেশনা দেয়া হয়েছিল, বুধবার থেকে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এর আগে গত রোববার রাতে বিটিআরসির নির্দেশনা পেয়ে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দেয় দেশের মোবাইল ফোন অপারেটরগুলো।

তাতে চার অপারেটরের প্রায় দুই হাজার বিটিএস বন্ধ করতে হয়েছে জানিয়ে একজন কর্মকর্তা বলেছিলেন, এই পদক্ষেপের ফলে সমস্যায় পড়বে সীমান্ত এলাকার প্রায় কোটি গ্রাহক।

নতুন নির্দেশনা আসার পর অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, বিটিআরসির নির্দেশনা অনুসারে আমরা ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকার বিটিএস সচল করার কাজ শুরু করেছি। যেহেতু এখানে অনেক বিটিএস জড়িত, সবগুলো একই সময়ে চালু করতে হয়ত একটু সময় লাগতে পারে।

সীমান্তে নেটওয়ার্ক বন্ধের কারণ বা দুই দিনের মাথায় তা প্রত্যাহারের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি।

নেটওয়ার্ক বন্ধের কারণ জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার সাংবাদিকদের বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসি এ নির্দেশনা দিয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer