প্রকাশিত: ২৮/০৫/২০১৮ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৩ এএম

জে.জাহেদ ,চট্টগ্রাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে আসছেন মো. মাহবুবুর রহমান।

রোববার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

মাহবুবুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন মাহবুবুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি নেন তিনি।

১৯৯৫ সালে তিনি ১৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন।

এএসপি (সদর দফতর) হিসেবে নরসিংদী জেলা পুলিশে, সার্কেল এএসপি হিসেবে কিশোরগঞ্জ জেলার সদর সার্কেল ও বাজিতপুর সার্কেলে ও এএসপি সদর সার্কেল হিসেবে নেত্রকোনা জেলায় দায়িত্ব পালন করেন।

সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাবে কর্মরত ছিলেন।

তিনি সিও হিসেবে মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বগুড়া এপিবিএনে দায়িত্ব পালন করেন।

উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং পুলিশ সুপার হিসেবে হাইওয়ে (পূর্ব), বরিশাল ও কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ও ঢাকা রেঞ্জে কর্মরত ছিলেন।

তিনি ২০০২-০৩ সালে কসোভো ও ২০০৫-০৬ সালে আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে তিনি প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক লাভ করেন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer