উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৮/২০২৩ ৯:৪৪ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবে ফেসবুকের একটি প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফেসবুকের মূল কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে সিঙ্গাপুর অফিসের তিন কর্মকর্তা সিইসির সঙ্গে বৈঠক করবেন।

সূত্র জানায়, বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায় ফেসবুক। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে ফেসবুক কীভাবে সহায়তা দিতে চায় সেই বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে।

চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বর্তমান কমিশনই নির্বাচনের আয়োজন করবে। যদিও নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে রাজনৈতিক বিরোধ রয়েছে।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...