প্রকাশিত: ০১/১১/২০১৮ ১১:৫১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
একদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাড়ে ৩ ঘণ্টার ঐতিহাসিক সংলাপ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সংলাপে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নেতৃত্ব দিয়েছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গণভবনে শুরু হওয়া এ সংলাপ শেষ হয় রাত ১০ টা ৪০ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

সংলাপ শেষে গণভবন থেকে বের হয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, সংলাপ ভালো হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যজোটকে নির্বাচনের আসার আহ্বান জানিয়েছেন।

জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল বলেন, ইট ইজ পজেটিভ স্টার্ট।

এর আগে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছি। আজকের সংলাপ দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে বিরাট অবদান রাখবে বলে মনে করি।

সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, এই দেশটা আমাদের সকলের। মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন করা- এটাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চললো আমরা এই সময়ের মধ্যে দেশের কত উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এটুকু বলতে পারি দেশের সাধারণ মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রাত পৌনে নয়টায় আওয়ামী লীগের পক্ষে থেকে ঐক্যফ্রন্ট নেতাদের জন্য ১৭ পদের খাবার/পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়। প্রধানমন্ত্রী নিজেই খাবারের তালিকা প্রস্তুত করেছেন। যার অধিকাংশ খাবার পাঁচ তারকা হোটেল থেকে আনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিটিং, খাওয়া, আলাপ আলোচনা কিছুই থেমে ছিল না। মিটিংয়ে পিঙ্গল চিপস, বাদাম, জুস পরিবেশন করা হয়। রাত পৌনে নয়টার দিকে মেইন কোর্স সার্ভ করা হয়। এরপর দেওয়া হয় ডেজার্ট।

ডিনারের পর প্রায় পৌনে ২ ঘণ্টা বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা যায়, ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নোট করেন। মনোযোগ সহকারে শোনেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে একে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা একে একে

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer