উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১০/২০২২ ২:৪৭ পিএম

ভোটের প্রতিশ্রুতি না পেয়ে ফেসবুক লাইভে এসে ভোটারদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বাংলাদেশ মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া। এসময় নির্বাচনে পরাজিত হলে রোহিঙ্গাদের নেতা হবেন বলেও ভোটারদের হুঁশিয়ারি দেন এ প্রার্থী।
শনিবার (১৫ অক্টেবর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ‘মঙ্গল পার্টির’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে ‘টক অব দ্য কক্সবাজারে’ পরিণত হয়েছে।

ভিডিওতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জগদীশ বড়ুয়ার বলেন, সব ভোটার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। নির্বাচনে হারলে রোহিঙ্গাদের নেতা হবো। তোদের মত ভোটাদের দরকার নেই। যদি আমি পরাজিত হই সরকারবিরোধী কর্মকাণ্ড চালাবো এবং রাষ্ট্রপতি হবো। এই যদি না হয় রোহিঙ্গাদের পক্ষে কথা বলার মত কেউ নেই তাদের নেতা হয়ে কাজ করবো। একই সাথে টাকায় বিক্রি হওয়া ভোটারদের ছেড়ে রোহিঙ্গাদের নেতা হয়ে যাবো।

তিনি আরও বলেন, যদি জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হই তাহলে আগামীতে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেবো। তাও ‘মাগিরপোয়ার’ পৌরসভার মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান পদে আর দাঁড়াবো না।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...