প্রকাশিত: ২৬/০১/২০১৭ ৮:৩২ এএম
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম

ঢাকা: নির্বাচন কমিশন পুর্নগঠনের জন্য সার্চ কমিটির গেজেট প্রকাশে এখনও অনেক কাজ বাকী রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কাছে সার্চ কমিটির প্রস্তাবের সার-সংক্ষেপ আদান-প্রদানের মধ্যে বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, এখনও অনেক কাজ বাকী।

আজকের মধ্যে গেজেট হওয়ার কোনো সম্ভাবনা আছে এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, এখনও কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

‘আমরা সামারি পাঠাবো পিএম’র কাছে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে।’

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদনের পর সার্চ কমিটির গেজেট প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

“আজকে পারবো কিনা জানিনা, আশা করছি…”, বলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

এদিন সকালে নির্বাচন কমিশন (ইসি) পুর্নগঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব করে এ সংক্রান্ত একটি চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...