প্রকাশিত: ০৩/০১/২০২০ ১০:০৪ এএম

সারাদেশে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর শুরু হবে রংপুর বিভাগসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ। শুক্রবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গতরাতে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীসহ প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ৫ জানুযায়ি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি জানান, শুক্রবার দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...