ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০২/২০২৫ ৭:২৬ এএম

কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসি কার্যকর ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বর থেকে মিছিল বের করে টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে টেকনাফ থানার সামনে প্রেসক্লাবে গিয়ে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধন শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন, সাইফুল ইকবাল, জুবায়ের আজিজ প্রমুখ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, হাসিনা সরকারের সহযোগিতায় মাদক প্রতিরোধের নামে টেকনাফের প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। অথচ মাদকের পৃষ্ঠপোষকেরা রেহাই পেয়েছে। স্বজনহারা লোকজনের আর্তনাদ টেকনাফের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সাধারণ মানুষ।

২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। আলোচিত এই হত্যাকাণ্ডে ২০২২ সালে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

পাঠকের মতামত

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...