ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০১/২০২৩ ৯:০৬ পিএম

জামানতবিহীন বেসিক ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ খেলালির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চার জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।

রবিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রাপ্তদের আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দেশ ত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলে- আই জি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ, একই প্রতিষ্ঠানের পরিচালক হুমাইরা করিম, সৈয়দ মোজাফ্ফর হোসেন ও সাবেক চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।

আদালত সূত্র জানায়, ৩০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে গত বছর বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করা হয়। মামলা দুটি এখন বিচারাধীন। বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে এই ঋণ নেন তারা। ঋণের বিপরীতে কোনও স্থাবর সম্পত্তির জামানত দেননি। ট্রাস্ট রিসিট এবং পারসোনাল গ্যারান্টির ভিত্তিতে তাদের এ ঋণ বিতরণ করা হয়েছে।

ঋণ গ্রহণের পর বিবাদীরা ব্যবসা পরিচালনা করলেও ঋণের টাকা ফেরত দেননি। বিবাদীদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাস করেন। তারা দেশত্যাগ করলে জনগণের জামানতের বিপুল টাকা আদায় না হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...