প্রকাশিত: ০৮/০৬/২০১৬ ৫:১৩ পিএম

imagesডেস্ক রিপোর্ট ::

সাতক্ষীরায় ১৫ জন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে সাতটি শিশু রয়েছে। আজ বুধবার সকালে শহরের অদূরে বেনেরপোতা বিসিক শিল্পনগরী এলাকায় পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামে। তাদের মধ্যে খালেদুর রহমান নামে একজন রোহিঙ্গা দালাল বলে দাবি করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, চট্টগ্রাম থেকে সৌদি পরিবহনের একটি বাসে করে এসে আজ সকালে তারা বেনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় নামে। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, খালেদুর রহমান তাদের ভারতে পাচার করছিল বলে জানা গেছে। আটক ব্যক্তিদের আরো জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে আটক রোহিঙ্গা সদস্য আনিসুর রহমান জানান, তাঁদের দালাল খালেদুর রহমান সাতক্ষীরায় চিংড়ি ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নাম করে নিয়ে এসেছে। সাতক্ষীরার জনৈক হাসান তাঁদের কাজ দেবে বলে যোগাযোগ করেছিল। কাজের উদ্দেশ্যেই তাঁরা এখানে এসেছেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer