নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭/০২/২০২৫ ৬:৫৩ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ হাজার ইয়াবা ও ১০ লাখ ৬৮ হাজার টাকাসহ দু’জন নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঢেমশা এলাকায় র‍্যাব ও পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ হোয়াইকং ইউপির ২২ নম্বর ক্যাম্পের মৃত আব্দুর রহমানের মেয়ে রোকিয়া বিবি (২১) ও সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়ার মৃত আলিমুল্লার মেয়ে নুর বাহার (৬২)।

বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

তিনি বলেন, ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মাদককারবারিরা নগদ অর্থ ও মাদকসহ অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‍্যাব ও পুলিশ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা নারীসহ দু’জনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...