প্রকাশিত: ২৫/০২/২০২১ ৫:১৪ পিএম

সাগরে ভাসা রোহিঙ্গা বিষয়ে ব্যাখ্যা দিলো বাংলাদেশ
আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গাদের নিয়ে বিবিসির একটি প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রতিবেদনের ব্যাখ্যা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘রোহিঙ্গা সংকট: জাতিসংঘ থেকে সাগরে ভাসা রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান’- শিরোনামে বিবিসির প্রকাশিত একটি নিবন্ধে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

এতে জাতিসংঘের কথা উল্লেখ করে ভুলভাবে দাবি করা হয়েছে যে, এই রোহিঙ্গারা বাংলাদেশের উপকূলের দিকে ছিলেন।

তবে ইউএনএইচসিআর ও জাতিসংঘের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নৌকাটি আন্দামান সাগরে অবস্থান করছিল। জাতিসংঘের বিজ্ঞপ্তিতে আন্দামান সাগরের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আন্দামান সাগরে ভাসা নৌকাটি বাংলাদেশ থেকে ১৭০০ কিমি, মিয়ানমার থেকে প্রায় ৪৯২ কিমি, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিমি, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিমি এবং ভারত থেকে ১৪১ কিমি দূরে ছিল। নৌকাটির অবস্থান বাংলাদেশের সাগরসীমা থেকে অনেক দূরে। আর অন্য দেশগুলোর সাগরসীমা থেকে কাছে।

বাংলাদেশ তার আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল। অতীতে যখন এই অঞ্চলের অন্য দেশগুলো সাগরে ভাসা রোহিঙ্গাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে, তখন বাংলাদেশ সরকার তাদের উদ্ধারে এগিয়ে এসেছে। এখন অন্য দেশগুলোর সাগরসীমার কাছে নৌকার অবস্থান হওয়ায় সে দেশগুলোর এই দায়িত্ব বহন করা উচিত। একই সঙ্গে এই দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে চলা ও রোহিঙ্গাদের বোঝা ভাগাভাগি করে নেওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...