সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী
দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...


উখিয়া নিউজ ডটকম- সমকাল সম্পাদক প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার আর নেই। আজ সোমবার রাত ৯টা ২৫ মিনিটে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন, ‘আমাদের প্রিয় সারওয়ার ভাই, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই। বাংলাদেশ সময় আজ রত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’
এর আগে গত ৩০ জুলাই থেকে ফুসফুসের ইনফেকশন ও হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন গোলাম সারওয়ার। উন্নত চিকিৎসার জন্য তাকে ৩ আগস্ট শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।
তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পাঠকের মতামত