প্রকাশিত: ২৩/১২/২০১৯ ৮:১০ পিএম

বলরাম দাশ অনুপম :
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে কাউন্সিলের ভোটগ্রহন। এতে মোট ৫০ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মমতাজ উদ্দিন বাহারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিএম আশেক উল্লাহ পেয়েছেন ২২ ভোট। অন্যদিকে ২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনছার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম.আর মাহবুব পেয়েছেন ২০ ভোট। তাছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন সিকদার। তার প্রতিদ্বন্দ্বি ইমাম খাইর পেয়েছেন ১৫ ভোট। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন বদিউল আলম, এসএম আমিনুল হক চৌধুরী ও মাহাবুবর রহমান। এর আগে সকালে একই স্থানে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সাধারণ সভায়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer