প্রকাশিত: ২৫/০৭/২০২২ ২:৪৬ পিএম

সাংবাদিককে গালাগালের ঘটনায় টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরুর বিরুদ্ধে তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন।

একইসাথে জেলা প্রশাসককেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে শুনানিতে এ তথ্য জানানো হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

এর আগে, রোববার ইউএনও খসরুর ভাষা খুবই আপত্তিকর, দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন হাইকোর্ট। একই সঙ্গে তার এমন ভাষা ব্যবহারকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছিলো আদালত।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এরমধ্যে ২৭টি ঘরে জোয়ার ও বৃষ্টির পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েন উপকারভোগীরা।

এ নিয়ে একটি অনলাইনে পোর্টালে খবর প্রকাশিত হয়। এর জেরে গত বৃহস্পতিবার টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরু সাংবাদিক সাইদুল ফরহাদকে ফোন করে অকথ্য ভাষায় গালি দেন। পরে ওই কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন আইনজীবী খুরশিদ আলম খান।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer