প্রকাশিত: ১২/০৬/২০২১ ৩:৫৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল, পর্যটন শিল্প সম্পূর্ণ বন্ধ থাকবে।

কক্সবাজার জেলার কোভিড-১৯ এর চলমান পরিস্থিতি নিয়ে এ সংক্রান্ত স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রমের সমন্বয়ক ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, কক্সবাজারে পর্যটক আসা-যাওয়ার জন্য বিমান পরিবহন খুলে দেওয়া হয়নি। মূলত জরুরী প্রয়োজন মেটানোর জন্যই বিমান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ আরো বলেন, দেশে যেহেতু আপাতত করোনা ভ্যাকসিনের সংকট রয়েছে, সেক্ষেত্রে করোনা সংক্রামণ প্রতিরোধে মাস্ক ব্যবহারকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।

শনিবার ১২ জুন সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.টি.এম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া, ডিডিএলজি (উপসচিব) শ্রাবস্তি রায়, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. সুমন বড়ুয়া, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় কক্সবাজার জেলার করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলার সার্বিক কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, কক্সবাজারের হোটেল মোটেল ও পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্টরা এখানকার পর্যটন শিল্প স্বাস্থ্য বিধি প্রতিপালন করা সাপেক্ষে দ্রুত খুলে দেওয়ার জন্য বিভিন্নভাবে দাবী জানিয়ে আসছে। করোনা সংক্রামণ প্রতিরোধে সরকারের বিধিনিষেধ আরোপের পর থেকে দীর্ঘ ২ মাসেরও বেশি সময় ধরে কক্সবাজারের পর্যটন শিল্প বন্ধ রয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer