উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ৭:১০ এএম

অফিস সময়ে যাতে দিনের আলো ব্যবহার করা যায় সেজন্য সরকারি অফিসগুলোতে জানালার পর্দার ব্যবহার কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যখন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে অংশ নেন তখন সব পর্দা সরানো হয়েছিল।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয় এই বৈঠকেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এতে সভাপতিত্ব করেন।

সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি অফিসগুলোতে… (জানালার পর্দার দিকে তাকিয়ে) আমি বুঝলাম না এগুলো কেন।

আমরা কিন্তু… কেবিনেট মিটিংয়ে সময় পর্দা নামানো ছিল, সব পর্দা তুলে দিয়েছি। অর্ধেকও লাগে না (লাইট)। সেটা নির্দেশনাতে ছিল সরকারি অফিসগুলোতে কোথাও পর্দা টাঙানো থাকবে না। লাইট যত সম্ভব কম, এয়ারকুলার যত সম্ভব কম ব্যবহারের নির্দেশনা ছিল।
এই সভায় সিদ্ধান্ত হয়, আগামী বুধবার থেকে (২৪ আগস্ট) সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বর্তমানে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বাড়া এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোসহ নানা উদ্যোগ নেওয়া হয়।

অফিস সময় নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং সেসঙ্গে ট্রাফিক জ্যামও একটা ডিস্ট্রিবিউটেড হবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...