প্রকাশিত: ০৪/০৫/২০২২ ১১:২৫ পিএম

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে মো. সাইফুল (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থায় রায়হান (১৪) নামে আরেক রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ মে) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মৃত ও আহত দুই রোহিঙ্গা কিশোরই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা কৌশলে ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিল।

এদিকে, কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের বেশিরভাগই নারী ও শিশু।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer