প্রকাশিত: ১১/০৭/২০১৮ ৭:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো অনিবন্ধিত রোহিঙ্গা নেই। সবাইকে নিবন্ধিত করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মধ্যে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জনকে বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। বর্তমানে অনিবন্ধিত কোনো রোহিঙ্গা নেই। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের মধ্যে নতুন জন্ম নেয়া সন্তানদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য ওয়ার্ক স্টেশন বিদ্যমান আছে।

জাসদের সংসদ সদস্য শিরীন আখতারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলমান মাদকবিরোধী অভিযানে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। মাদকবিরোধী অভিযানের ফলে জঙ্গিবিরোধী অভিযান ব্যাহত হবে না বরং আরও জোরদার হবে।

media

মাদকবিরোধী অভিযানের বিষয়ে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চলছে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে দেশবাসী প্রধানমন্ত্রীর জন্য দু’হাত তুলে দোয়া করছেন। তারা বলছেন এই অভিযান যেন বন্ধ না হয়।

এসএম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি কারণে আমরা সীসা সেবনকারীদের আইনের আওতায় আনতে পারছি না। তবে সরকার মাদক আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, সেখানে সীসাকে মাদক হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সংরক্ষিত আসনের জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে ১ হাজার ৫৯৬ জন। এর মধ্যে নারী কয়েদি রয়েছে ৪৩ জন।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer