প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ৩:১১ পিএম

নিউজ ডেস্ক::
সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব আদালত প্রাঙ্গণ ও বিচারকের বাসভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

গত ২৩ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ জানান, দেশের সব আদালতসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে সোমবার প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব আদালত অঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন।

এমন প্রেক্ষাপটে সব আদালত অঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রধানমন্ত্রী কার্যলয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলেও জানান সাব্বির ফয়েজ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer