প্রকাশিত: ০২/০১/২০২০ ৪:১৪ পিএম

ইমাম খাইর::
টেকনাফের রঙ্গিখালী এলাকায় সবজি ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
একই স্থানে পাওয়া গেছে ১টি মিষ্টি কুমড়া গাছের নীচে ২টি টর্চ লাইট ও ১টি দা।
২ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে এইসবের সন্ধান দেয় স্থানীয় এক বাসিন্দা। ঘটনায় জড়িত কেউ আটক হয় নি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পূর্ব রঙ্গিখালীর মৃত আলী হোছাইনের পুত্র ঠান্ডা মিয়া কক্সবাজার-টেকনাফ সড়কের রঙ্গিখালী মাদ্রাসা গেইটের দক্ষিণ পাশে শাক-সবজির চাষাবাদ করছিলেন। সকালে সবজি তুলতে গিয়ে তিনি চারিদিকে মানুষের অস্বাভাবিক চলাফেরার পদচিহ্ন দেখেন। এক পর্যায়ে ১টি মিষ্টি কুমড়া গাছের নীচে ২টি টর্চ লাইট, ১টি দা ও ১টি বস্তা দেখেন। তিনি আমাকে খবর দিলে কাছে গিয়ে বস্তায় লুকানো ইয়াবার প্যাকেট দেখি।
চেয়ারম্যান আরো বলেন, বিষয়টি দ্রুত টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করি। পরে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় পরিত্যক্ত ইয়াবাগুলো পুলিশকে হস্তান্তর করি। যেখানে ইয়াবার পরিমাণ ৭০ হাজার।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer