ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ৯:৫৭ এএম

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার।

ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার। তিনি বর্তমানে পঞ্চগড় ব্যাটালিয়নে (১৮ বিজিবি) কর্মরত।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন।

ইসলাম ধর্ম গ্রহণের পর সিপাহী সুরাঞ্জন কুমার নতুন নাম গ্রহণ করেছেন মো. আবু সুফিয়ান (৩০)। তার স্ত্রী রূপা রানী দাস হয়েছেন মোছা. সামিয়া জান্নাত (২৪), কন্যা উষসী রানী দাস হয়েছেন মোছা. সাবিহা সুলতানা (৪), আর ছেলে সায়ান দাস হয়েছেন মো. আবু সানাফ।

জানা গেছে, রাজশাহীর বাঘা থানার কলিগ্রামের বাসিন্দা আবু সুফিয়ান ও তার পরিবার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে এবং ২৪ অক্টোবর পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তর হওয়া মো. আবু সুফিয়ান বলেন, ‘ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। আল্লাহ তায়ালাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র মালিক।’

তার স্ত্রী সামিয়া জান্নাত বলেন, ‘আমরা বিশ্বাস করি, আল্লাহ নিরাকার ও অবিনশ্বর। আর হযরত মোহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। আমরা কারও প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করেছি।’ সুত্র,জনকণ্ঠ

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...