প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ৯:৫০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ ভালো নেই। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের কারণে দেশবাসী উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে দেশের মানুষ আবারো অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসবে। তাই রাজনৈতিক প্রতিহিংসা ও বিভক্তি বাদ দিয়ে সম্মিলিতভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে হবে। ২৩ মে শনিবার সকাল ১০ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি আরো বলেন, কক্সবাজারের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। মানবতার সেবা কে অগ্রাধিকার দিয়ে দলীয় কর্মসূচি প্রণয়ন করতে হবে। নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সমাজে ব্যাপকভাবে জনমত গঠন করতে সচেষ্ট থাকতে হবে। তিনি সত্য, সুন্দর এবং কল্যাণকর কাজে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...