রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৮
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় দুটি সিএনজির সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত এবং আরও আটজন আহত ...

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কানাডা প্রবাসী কক্সবাজারের যুবক মেহেদী নেওয়াজ খান (২৯) ।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টা ৩০ এর দিকে তার মৃত্যু হয়।
নিহত মেহেদী, কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার আকতার নেওয়াজ খানের পুত্র।বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদীর ভাই বেহরোজ নেওয়াজ খান।
এঘটনায় আহত হয়ে তাদের আরো দুই ভাই-বোন চিকিৎসাধীন বলে জানান বেহরোজ।
মেহেদী, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের ২০১২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। সুত্র টিটিএস
পাঠকের মতামত