প্রকাশিত: ০৮/১২/২০১৮ ২:৪২ পিএম

ডেস্ক রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচনে ২০৬ আসনে মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। তাদের মধ্যে এবার ভোটে লড়বেন ১০ জন নারী। তাদের মধ্যে কণ্ঠশিল্পী ও সর্বকনিষ্ঠ প্রার্থীও রয়েছেন।

বিএনপির এ ১০ নারী প্রার্থী হলেন- ঢাকা-১১ আসনে শামীম আরা বেগম, ফরিদপুর-২-এ শামা ওবায়েদ, রংপুর-৩-এ রিটা রহমান, নাটোর-১-এ কামরুন্নাহার, নাটোর-২-এ সাবিনা ইয়াসমিন ছবি, সিরাজগঞ্জ-১-এর রুমানা মোরশেদ কনকচাঁপা, ঝালকাঠি-২-এ জেবা আমিন খান, শেরপুর-১-এ ডা. সানসিলা জেবরিন, নেত্রকোনা-৪-এ তাহমিনা জামান শ্রাবনী এবং কক্সবাজার-১ আসনে হাসিনা আহমেদ।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এ নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এ নির্বাচনে আছি।’

বাকি ৯৪ আসনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তির পর বাকি আসনগুলোর বিষয়ে জোট ও ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।’

ইসির তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...