ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৪ ৯:০৩ এএম

বাকখালী সেতুর বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩৬শ মিটার ১৬ আরএম কপার ক্যাবল সংযোগ দেওয়ার আগেই রহস্যজনকভাবে চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ঠিকাদার মির আক্তারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ।

২৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৯৫ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এই সেতু গত শনিবার (১১ নভেম্বর) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার শহর থেকে নদীর উত্তর পাড়ে খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের জন্য বাঁকখালী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে।
উদ্ভোধনের পর একদিন জেনারেটারের মাধ্যমে সেতুটি আলোকিত করা হয়েছিলো কিন্তু ব্রিজের কাজ সম্পুর্ণ করা হলেও বৈদ্যুতিক সঞ্চালন লাইন সংযোগ না দেওয়ায় সন্ধ্যা হলে অপরাধী চক্রের নিরাপদ স্থানে পরিণত হয় এই স্বপ্নের বাকখালী সেতু। এর মাঝেই সেতুর দুইপাশ থেকে গত ৯ ও ১২ এ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে প্রায় ৫০ লক্ষাধিক টাকার তার চুরি হয়ে যায়। এই বাকখালী সেতুর বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি হওয়ার ঘটনায় এখন তোলপাড় চলছে। এ প্রজেক্টের ঠিকাদার হিসাবে কাজ করেন মীর আক্তার। বাকখালী সেতুর সঞ্চালন লাইনের কাজ উদ্ভোধনের আগেই শেষ হয়েছে। কিন্তু প্রজেক্টের সেতুর উপরে কাজ শেষ হলেও এখনও কতৃপক্ষ বিদ্যু ৎ সংযোগ দেয়নি। ফলে অন্ধকারে বিদ্যুৎ বিহীন সেতুটির উপর নিচে বসে ছিনতাইকারী ও মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে এতবড় চুরির ঘটনায় হতবাক এলাকাবাসী। তাদের দাবী যে করেই হোক চোর চক্রটি সনাক্ত করে সেতুটি আলোকিত করা হোক। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...