প্রকাশিত: ১১/০৪/২০২১ ১১:৫৯ এএম

করোনাভাইরাসে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। আর তাই সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া ‘লকডাউনে’ হার্ডলাইনে যাবে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। এবারের লকডাউনে হার্ডডলাইনে যাবে পুলিশ। যেকোনো মূল্যে মানুষদের ঘরে থাকতে বাধ্য করবে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে লকডাউনের ঘোষণা দেওয়া হলেও লকডাউনের আওতাগুলো এখনো বর্ণনা করা হয়নি। নির্দেশনা পাওয়ার পর সেগুলো কার্যকরে সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পুলিশ মূলত সচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণের কাজ করেছে। এছাড়াও যারা অকারণে যানবাহন নিয়ে ঘুরাঘুরি করেছে তাদের ট্রাফিক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। তবে পরবর্তী লকডাউন বাস্তবায়নে পুলিশ আগের চেয়ে আরও বেশি সক্রিয় ও কঠোর থাকবে। যারা অপ্রয়োজনে রাস্তায় বের হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সড়কপথ-নৌপথে অবস্থানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিনোদনকেন্দ্র ও পার্কে যেন কেউ জড়ো হতে না পারে সেক্ষেত্রে নজরদারি করা হবে। ঢাকার ভেতরে ও বিভিন্ন প্রবেশপথে পুলিশ চেক করবে। এছাড়াও ঢাকার ভেতরের গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে চেকপোস্ট বসানো হবে। সড়কে চলাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কারণ সন্তোষজনক না হলে পুলিশ তাদের বাসায় পাঠাবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে মাঠে আছে পুলিশ। পুলিশ সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। ১৪ এপ্রিলের লকডাউনে নির্দেশনা বাস্তবায়ন করবে পুলিশ।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer