প্রকাশিত: ২৮/০৬/২০২০ ৩:২৪ পিএম

কক্সবাজার জেলা সদর হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া টেকনাফের এক রোগির মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোছন (৩২)।

রবিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাকির হোছন টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাবিবছড়া গ্রামের হাজী বশির আহমদের মেজ ছেলে। খবর নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মী আমান উল্লাহ আমান।

তিনি জানান, জাকির হোছন অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভোগছিলেন। গত ২০ দিন মতো আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে মারা যান।

মরহুম জাকির হোছন সৌদি প্রবাসী নুর হোছাইনের ছোট ভাই। তার সংসারে স্ত্রী ও ৩টি সন্তান রয়েছে।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer