প্রকাশিত: ০৯/০৩/২০২০ ১০:১২ এএম

সুপারি, পাকস্থলি, ফল, সবজির পর এবার ইয়াবা পাচারের জন্য মাদক কারবারিরা বেছে নিয়েছে মাছকে। বাজারের ব্যাগে শাকসবজির সঙ্গে থাকা একটি শোল মাছের পেট থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গিয়াস উদ্দিন চৌধুরী (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালি থেকে গতকাল শনিবার রাতে তাকে আটক করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারু ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবখালি হোটেল রিদমের সামনে থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। তার কাছে একটি বাজারের ব্যাগ ছিল। সেখানে বিভিন্ন শাকসবজির সঙ্গে একটি শোল মাছও ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা অস্বকীকার করেন। ওই ব্যক্তির শরীর তল্লাশি করেও কোনো মাদক পাওয়া যায়নি। পরে বাজারের ব্যাগে থাকা শৈল মাছের পেট থেকে একটি ছোট পুটলি বের করা হয়। সেখানে ১৮৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তার বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer