প্রকাশিত: ০৬/০৯/২০১৯ ৮:৫৯ এএম , আপডেট: ০৬/০৯/২০১৯ ৯:০৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের উখিয়ায় শেড-এর কার্যালয় থেকে ২ সহস্রাধিক দা-হাতুড়িসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করার পর কয়েক ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে এনজিওটিকে।

রোহিঙ্গা সঙ্কটের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মধ্যে বিতরণের বৈধতা থাকায় সেগুলো ফেরত দেওয়া হয় বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

কক্সবাজারে বিভিন্ন এনজিও বিরুদ্ধে অভিযোগের মধ্যে দুপুরে শেডের কার্যালয় থেকে এই কৃষি সরঞ্জামগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

জব্দ করার পর উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেছিলেন, “রোহিঙ্গা শরণার্থী শিবিরে এগুলো বিতরণের অনুমোদন রয়েছে কিনা তার অনুকূলে নথিপত্র দেখাতে সংস্থাটির সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৭০০ রাম দা, ৪০০ ছোরা, ১১০০ হাতুড়ি, ১২০০ হাতকরাত, ১২০০ তার কাটার প্লাস, ২২০০ বেলচা, রশি, ইত্যাদি।

রাতে জেলা প্রশাসক কামাল বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া শেড সংস্থাটির কার্যালয়ে বেশ কিছু অবৈধ সরঞ্জামাদি মজুদের খবরে প্রশাসন অভিযান চালিয়েছিল। এসব সরঞ্জামাদি উপজেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসার পর সংস্থাটির সংশ্লিষ্টরা বিতরণের বৈধতার অনুমতিপত্র উপস্থাপন করেন।

“আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম ) অর্থায়নে শেড জব্দ করা সরঞ্জমাদি মজুদ করেছিল। মূলত এগুলো রোহিঙ্গা সংকটের কারণে উখিয়ার রাজাপালং ও জালিয়াপালং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের মাঝে বিতরণের কথা ছিল।”

বৈধতার কাগজপত্র থাকায় জব্দ করা সরঞ্জমাদি সংস্থাটিকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, “মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের আগে উপজেলা প্রশাসনকে অবহিত না করায় এ ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে।” এ বিষয়ে শেড-কে ভবিষ্যত কার্যক্রম চালানোর ব্যাপারে সতর্ক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...