প্রকাশিত: ০৪/১১/২০১৮ ৮:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার গরীব মানুষের সরকার। জননেত্রী শেখ হাসিনার যতদিন ক্ষমতায় অাছে ততদিন উখিয়া-টেকনাফের কোন গরীব অসহায় মানুষ না খেয়ে থাকবে না। আগামী ২ বছর উখিয়া-টেকনাফের ৪০ হাজার মানুষ ৩০ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি অাজ উখিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত গ্রামীন সড়ক উন্নয়ন ও রক্ষনাবেক্ষনে নিয়োজিত মহিলা কর্মীদের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি অারো বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করলেই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় অাসবে। তিনি সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
এমপি বদি বলেন, গত ১০ বছরে উখিয়ায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সততা ও নিষ্ঠার সাথে এই ১০ বছর দায়িত্ব পালন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল অালম চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল অামিন চৌধুরী,উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার অালম শাহীন, উপজেলা প্রকৌশলী আশরাফ অালী, উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব অালম মাবু, জালিয়াপালং অা’লীগের সভাপতি ছৈয়দ অালম, সাধারন সম্পাদক এড. রুহুল আমিন রাসেল, রত্নাপালং আ’লীগের সভাপতি আসহাব উদ্দিন, সাধারন সম্পাদক আলমগীর, পালংখালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজল কাদের ভুট্টো, রাজাপালং আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল অালম নুরু, উখিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন প্রমূখ।।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer