প্রকাশিত: ০৫/০৮/২০১৭ ৬:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৯ পিএম

★শেখ রাসেলের লাশ★

লায়লা আরজুমন শিউলী

সে দিন গগনে, ছিল ঘন মেঘ
ঝড়ের পুর্বাভাস,
সাগরের বুকে ঢেউ উঠেছিল
দারুন জলোচ্ছাস।
তীরহারা হয়ে অবুঝ বালক
দিশেহারা হয়ে কাঁদে
ধরা পড়ে গেছে মাংসাসী সব
শিয়াল শকুনের ফাঁদে।
মায়ের আচঁলে মুখ লুকানোর
ছিল যে খোকার সাধ
আকাশ,বাতাস উঠেছিল কেঁপে
শুনে সে আর্তনাদ।
বোম বুলেটে সজ্জিত হলো
শত শত শম্বর,
রক্ত প্লাবনে প্লাবিত হলো সেই
বত্রিশ নম্বর।
নির্মম ভাবে একটি বুলেট
করে শিশুটিরে গ্রাস,
কত অনাদরে লুটিয়ে পড়েছে
শেখ রাসেলের লাশ।
সেদিন গগনে সুর্য উঠেনি
বাতাসেরা ছিল স্তব্দ
প্রকৃতির সব নিরবতা ভাঙ্গে
নিঠুর গুলির শব্দ।
রক্ত পিপাসু হায়নারা সেথা
করেছিল উল্লাস,
কত অনাদরে লুটিয়ে পড়েছে
শেখ রাসেলের লাশ।
মা,মা বলে সেই অবুঝ শিশুটি
কাদঁলো অনর্গল
বন্দুকেরই নল তাক করে
হাসলো ঘাতক দল।
মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ার
পায়নি তো অবকাশ
কত অনাদরে, লুটিয়ে পড়েছে
শেখ রাসেলের লাশ।


লেখক
লায়লা আরজুমন শিউলী

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer