প্রকাশিত: ১৮/০৮/২০১৮ ১২:১৭ পিএম

চট্টগ্রাম- চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে এক শিশুকে শেকল দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) নগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীনের দাবি, আটক মিজানুর রহমান (৪৪) ও মো. লোকমান (৪২) মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলিম। তারা কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে অবৈধভাবে ব্যবসা করছিলেন।

তিনি আরো জানান, নির্যাতিত শিশু মনিরের বাবার নাম মাজেদ আলী। আর মায়ের নাম হাসিনা বেগম। তারা নগরীর পুরাতন স্টেশন রোডে বসবাস করেন। মনিরকে চিকিৎসা শেষে বাবা-মায়ের কাছে দেয়া হয়েছে।

পুলিশের ভাষ্যে, গত বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে চুরির অভিযোগে মনির নামের শিশুটিকে শেকল দিয়ে পিছমোড়া করে বেঁধে মারধর করতে দেখা যায়। আর এই দৃশ্য উৎসুক জনতা পাশে দাঁড়িয়ে দেখছেন।

এদেরই মধ্যে সুমন নামে এক ব্যক্তি পুরো দৃশ্য মোবাইল ক্যামরায় ধারণ করে ফেসুবকে ছড়িয়ে দেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ জানতে পারেন, নির্যাতনকারী দুই ব্যক্তি মিজান ও লোকমান। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মনিরকে নির্যাতনের কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer